সিলেটে ৬ ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

সিলেটে ৬ ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সিলেট বিভাগে ৬ ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়।

মঙ্গলবার (১৯ মে) অধিদপ্তরের অভিযানে পাহাড় ও টিলা কর্তন, পরিবেশগত ছাড়পত্র ও নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা, ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং তরল বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে এসকল সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১২ লাখ ৫৪ হাজার ২০০ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। ক্ষতিপূরণের অর্থ আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয় অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ লঙ্ঘনের দায়ে ৬ জন ব্যক্তি ও ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট