সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০০

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০০

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশুর বয়সই এক বছরের কম।

সোমবার (১৮ মে) সকালে স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্র জানায়, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুটি মারা যায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এনিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এর মধ্যে চার শিশুর শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ৩০০ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় ৮০ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব-নিশ্চিত রোগী পাওয়া যায়নি। তবে একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩ জন।

স্বাস্থ্য বিভাগ নাগরিকদের সতর্ক থাকার জন্য এবং আক্রান্ত এলাকা ও ব্যক্তিদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট