১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬
সিলেট নগরীর মিরাবাজারে মনিরুল হক চৌধুরী বাপ্পী নামে এক ব্যক্তির ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে।
রোববার (১৭ মে) বিকাল সাড়ে ৩টার দিকে মিরাবাজারের রূপালী ব্যাংকের পাশেই এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার মনিরুল হক চৌধুরী বাপ্পী নগরীর হাউজিং এস্টেট এলাকার ২১ নং বাসার বাসিন্দা। তিনি মিরাবাজার তার ভগ্নিপতির টাকা উত্তোলন করে দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হন।
মনিরুল হক চৌধুরী বাপ্পী বলেন, আমার বোনের বাসা নগরীর মিরাবাজারে। আমি প্রায় সময় ভগ্নিপতি স্বপন চৌধুরীর টাকা উত্তোলন করে দিয়ে আসি।
আমার সঙ্গে বাসার কেয়ারটেকার মঈন উদ্দিনও থাকেন। বরাবরের ন্যায় কেয়ারটেকারকে নিয়ে চেক দিয়ে টাকা উত্তোলন করতে মিরাবাজার রূপালি ব্যাংকে যাই। টাকা তুলে হেঁটে বাসায় ফিরছিলাম। বাসার গলির মুখে পৌঁছামাত্র পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী সজোরে ধাক্কা দেয় এবং ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নিয়ে মিরাবাজার জামেয়া মাদরাসার গলি দিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, আমরা তাৎক্ষণিক পিছু ধাওয়া করেও ছিনতাইকারীদের ধরতে পারিনি। এ ঘটনায় থানায় মামলা করবো।
এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঘটনাস্থলের আশপাশের কেউ এ বিষয়ে কথা বলতে চাননি। আমরা সিসি ফুটেজ নিয়ে ঘটনাটি খতিয়ে দেখছি। এ ব্যাপারে এখনো থানায় অভিযোগ দেওয়া হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D