রাজনগরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

রাজনগরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

রবিবার (১৭ মে) দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গোবিন্দবার্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীকান্ত মালাকার (২৫) রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া মুখী একটি ট্রাকের সঙ্গে মৌলভীবাজারগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় শ্রীকান্ত মালাকারের মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। ঘাতক ট্রাকচালক ঘটনাস্থল থেকে ট্রাক নিয়ে পালিয়ে গেলেও উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ানদিঘির পাড়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট