১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬
পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে ২টি বাস উপহার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় উপাচার্য্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর হাতে বাস দুটির চাবি হস্তান্তর করেন পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
এদিকে দিনব্যাপী শাবিপ্রবি ক্যাম্পাসসহ নগরীর লামাবাজার, বাগবাড়ী (বর্ণমালা পয়েন্ট), এয়ারপোর্ট রোডের বড়শালা এলাকায় ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ এবং ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকদের জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ উদ্বোধন করা হয়।
বাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, পূবালী ব্যাংক দীর্ঘ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষনা খাতসহ বিভিন্ন খাতে অর্থ সহযোগিতা দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসে সেলফ সার্ভিস সেন্টারে ‘ইলেকট্রনিক বুথ’ প্রতিষ্ঠাসহ বাস উপহার পাওয়া গেছে। তিনি এ দিনটিকে শাবিপ্রবির জন্য ‘শুভদিন’ উল্লেখ করে বলেন, শিক্ষার্থী পরিবহন সংকট মোকাবেলায় বাস দুটি কিছুটা হলেও স্বস্তি দেবে।
পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ বলেন, পূবালী ব্যাংক পিএলসি, শাবিপ্রবির শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে সহযোগি ভূমিকা রাখতে পেরে গর্বিত। তিনি ভবিষ্যতেও এরকম সহযোগিতা অব্যহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন। পরিচালক রানা লায়লা হাফিজ ক্যাম্পাসে ‘ইলেকট্রনিক বুথ’ স্থাপনের জায়গা প্রদানের মাধ্যমে প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের সুযোগ করে দেয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংকের গ্রাহকবৃন্দ প্রজন্ম থেকে প্রজন্মে ব্যাংকের সেবা পেয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শাবিপ্রবির নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিবহন সংকট প্রশমণে পূবালী ব্যাংক ভূমিকা রাখতে পেরে আনন্দিত।
শাবিপ্রবির অতিরিক্ত রেজিস্ট্রার ফয়সল আহমদ এর সঞ্চালনায় ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এ এফ এম জাকারিয়া সভাপতিত্বে বাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির ও পূবালী ব্যাংকে সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রুহুল আমীন, হবিগঞ্জ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক সাম্বারু চন্দ্র মোহন্ত, মৌলবীবাজার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, কার্ড বিজনেস বিভাগের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার সকালে ফিতা কেটে পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকদের জন্য ‘গ্রীণ লাউঞ্জ’ এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উর্ধতন নির্বাহীবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিখিলেশ কর প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D