১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংঘটিত গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তাওহীদ মিয়া (৪৫)-কে গ্রেফতার করেছে র্যাব-৯। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৩ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল পৌর এলাকার ভানুগাছ রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তাওহীদ মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তাওহীদ মিয়া শ্রীমঙ্গল উপজেলার মধ্য মুসলিমবাগ এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে বলে জানা গেছে।
র্যাব-৯ জানায়, গত ১১ মে সকালে ভুক্তভোগী তার এক স্বজনকে সঙ্গে নিয়ে শ্রীমঙ্গল শহরের চৌমুহনী এলাকায় যান। সেখানে পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা করার পর অভিযুক্তরা কৌশলে তাদের বিভিন্ন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে ভুক্তভোগীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে চা বাগানের ভেতরের একটি ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে অভিযুক্তরা তাকে শহরের একটি স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরপরই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D