১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬
হবিগঞ্জ জেলা কারাগারের বন্দি মাদক মামলার আসামী মনজু মিয়া (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে জেলা সদর হাসপাতালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল হোসেন। মারা যাওয়া মনজু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা আলীনগর এলাকার মৃত দলন মিয়ার ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ২৬ মার্চ মনজু মিয়া মাদক মামলায় আটক হন। এরপর থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন। পরে হবিগঞ্জের মাধবপুর থানায় আরেকটি মাদক মামলা থাকার কারণে চলতি মাসের ৮ মে তাকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। হবিগঞ্জে আসার পর থেকেই মনজু মিয়া কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভূগছিলেন।
হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল হোসেন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় মনজু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে পাঠানো করা হয়। রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিল্লাল হোসেন আরও জানান, আইনী প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে পরিবারের কাছে মনজু মিয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D