হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২৬-২৭ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দরগাস্থ হোটেল পায়রার ২য় তলায় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জাহাঙ্গীর-মিঠু পরিষদকে পরাজিত করে ঝুনু-দুদু পরিষদ জয়লাভ করেন।

শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মো: ঝুনু চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান দুদু, সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমদ শওকত, সহ-সভাপতি সাকের আহমদ চৌধুরী, মো: শহীদুল হক, অর্থ সম্পাদক এস. এম মোর্শেদ আহমদ টিপু, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মো: মাহবুব, আইন বিষয়ক সম্পাদক মো: সাজিদুর রহমান, ধর্ম ও সমাজসেবা সম্পাদক মাওলানা মো: আশরাফুল হক, প্রচার ও দপ্তর সম্পাদক মো: কামরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তানিমুল ইসলাম, সদস্য মো: কোহিনুর, জুনাইদ আহমদ ঝুনু, হাফিজ মো: আনোয়ার হোসেন, শুধুমাত্র জাহাঙ্গীর-মিঠু পরিষদ থেকে সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জহিরুল মোস্তফা চৌধুরী, নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আহমদ ও মোজাহিদ হোসেন মুনিম।

সুন্দর ও সফলভাবে হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হওয়ায় সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানান নির্বাচন কমিশনারের দায়িত্বশীলগণ। বিজ্ঞপ্তি