১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মে ১২, ২০২৬
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে অপেক্ষামাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে বৃহস্পতিবার।
মঙ্গলবার (১২ মে) কলেজের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের প্রশাসনিক ভবনে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টায় সাক্ষাৎকারের জন্য নির্বাচিত ২০৩ থেকে ২৪১ পর্যন্ত ক্রমধারীরা ভর্তির জন্য উপস্থিত থাকবেন।
গত ১০ মে তিনটি বিভাগে মোট ১৮০টি আসনের বিপরীতে ১৫২ জন শিক্ষার্থী ভর্তি হয়। আসন ফাঁকা রয়েছে ২৮টি।
ভর্তির সময় শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট দুই কপি করে ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি ও ভর্তির জন্য নির্ধারিত ১৪ হাজার টাকা সঙ্গে নিয়ে আসতে হবে।
এছাড়া কোটায় আবেদনকারীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট ও পিতামাতার সঙ্গে শিক্ষার্থীর সর্ম্পকযুক্ত প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
ভর্তির সময় এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা নেওয়া হবে বলেও জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D