গোলাপগঞ্জে দিন-দুপুরে ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মে ১১, ২০২৬

গোলাপগঞ্জে দিন-দুপুরে ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই

সিলেটের গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) বিকাল তিনটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করা হয়। পরে ব্যাংকের কর্মকর্তা সাফওয়ান আহমদ ও রাজাগঞ্জ এজেন্ট ব্যাংকের প্রতিনিধি মোহাম্মদ আলী টাকা নিয়ে গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাযোগে রওয়ানা দেন। তাঁদের গাড়ি দাঁড়িপাতন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা একদল ছিনতাইকারী গতিরোধ করে অস্ত্র প্রদর্শন করে সাফওয়ান আহমদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন- আমরা ব্যাংক থেকে টাকা তুলে রাজাগঞ্জের উদ্দেশে রওনা দেই। দাঁড়িপাতন এলাকায় পৌঁছানোর পর কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে আমাদের গাড়ির গতিরোধ করে এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে টাকার ব্যাগ নিয়ে চলে যায়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর ইসলাম বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট