১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, মে ১০, ২০২৬
হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি বাহুবল উপজেলার মিরপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে এবং হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
রোববার (১০ মে) দুপুরে ধুলিয়াখাল বাইপাস এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে জাহিদুল ইসলামের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৃন্দাবন সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এ অবরোধের কারণে সড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
কলেজ শিক্ষার্থী তানজিব সারোয়ার বলেন, “সে আমাদের কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। বাসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। বাসগুলো ধীরগতিতে চললে হয়তো এই দুর্ঘটনা ঘটত না।”
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, “বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে শিক্ষার্থীরা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D