১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ১০, ২০২৬
হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও দুই শিশু মারা গেছে। তাদের একজনের বয়স ৯ মাস ও আরেকজনের ৮ মাস।
একজনের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলায় ও অপরজনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
তাদের মধ্যে একজন মারা গেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজন ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
রোববার (১০ মে) গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়।
সূত্রটি জানায়, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৩ শিশু।
এদিকে, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ ও হাম নিয়ে ভর্তি আছেন ২৬৮ জন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় কারো হাম রোগ শনাক্ত না হলেও এই সময়ে হামের উপসর্গ ও হাম নিয়ে সিলেটের হাসপাতালে ভর্তি হয়েছেন ১২২ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D