সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মে ৯, ২০২৬

সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার দাস মারা গেছেন।

শনিবার (৯ মে) দুপুর পৌনে ১২টায় সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, শুক্রবার (৮ মে) সকালে সিলেট নগরীর নিজ বাসা থেকে প্রাত্যহিক ভ্রমণে বের হলে একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায়তিনি মৃত্যুবরণ করেন।

গুণী এই শিক্ষকের প্রয়াণে জগন্নাথপুরসহ দেশ-বিদেশে অবস্থানরত তাঁর হাজারো শিক্ষার্থীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট