সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মে ৯, ২০২৬

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

৯ মে শনিবার সকালে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের চিতলমাটি এলাকায় সংগঠনের ৬নং ওয়ার্ড আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী মুতাচ্ছের আলী, সুলেমান মিয়া, শ্রমিক নেতা, ইজাবুুর রহমান, তাজুল ইসলাম, বাদশা মিয়া, আব্দুল হামিদ, শাহ আলম, জীবন বাউড়ী, আপন বাউড়ী উজ্জল বাউড়ী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ ও সুন্দরই করে না, এটি মানুষের জীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামাজিক আন্দোলনের অংশ হিসেবে রিক্সা মালিক ও শ্রমিকদের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, শ্রমিকদের ন্যয্য দাবি ও অধিকার আদায়ের পাশাপাশি সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও তা অব্যাহত থাকবে।
উলেখ্য, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিলেট জেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
পরে অতিথিবৃন্দ ও শ্রমিক নেতারা বৃক্ষের একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট