ছাতকের জাউয়া বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মে ৮, ২০২৬

ছাতকের জাউয়া বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

ছাতকের জাউয়া বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়কে সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দুই গ্রামের মানুষের মাঝে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিলো।

জমি নিয়ে কথা কাটাকাটির জেরে খিদিরকাপন ও জাউয়া গ্রামের মানুষের মাঝে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এ সংঘর্ষ শুরু হয়। এতে দুপক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করে। পরে রাত পৌনে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে জাউয়া বাজারে সংঘর্ষ থামাতে গিয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল আহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট