৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, মে ৫, ২০২৬
গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দীর্ঘ এক মাসের ছুটিতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ মে থেকে ৪ জুন ক্লাস এবং ১৭ মে থেকে ৪ জুন বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো। তবে ৮ ও ৯ মে এবং ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এক মাসের ছুটি পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পাবেন ২৩ দিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D