কোম্পানীগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

কোম্পানীগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম টুকেরগাঁও গ্রামে ৯ বছর বয়েসি এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) সকালে এ ঘটনা ঘটেছে।

পরে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানাপুলিশ অভিযুক্ত বিলাল মিয়া (৩০)-কে আটক করেছে।

অভিযুক্ত বিলাল মিয়া কোম্পানীগঞ্জের টুকেরগাঁও গ্রামের নুর মিয়ার ছেলে।

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিলাল মিয়া শিশুটিকে সাইকেল ও মিষ্টির প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন বিলাল মিয়াকে আটক করে এবং পুলিশে খবর দেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন এবং ভিকটিমকে ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় ভিকটিমের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট