সিলেট থেকে মাদরাসাছাত্র নিখোঁজ

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

সিলেট থেকে মাদরাসাছাত্র নিখোঁজ

সিলেট থেকে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। সাকিবুল হাসান (১৫) নামের ওই কিশোর মহানগরের কানিশাইল এলাকার বাসিন্দা।

সে নেত্রকোনা জেলার মদন থানার কুটুককোনা গ্রামের হাবিজুর ইসলামের ছেলে। সে পরিবারের সঙ্গে সিলেটে থাকতো।

পুলিশা জানায়, গত রবিবার (৩ মে) সাকিবুল নগরীর বাগবাড়ি এলাকার তার অধ্যয়নের মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে সে আর মাদরাসায় যায়নি, বাসায়ও ফেরেনি।

আজ পর্যন্ত তাকে সম্ভ্যাব্য সকল স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি।

সাকিবুল হাসানকে কেউ দেখতে পেলে সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (০১৩২০০৬৭৫৬৮) অথবা ডিউটি অফিসারের (০১৩২০-০৬৭৫৭৩) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট