৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মে ৪, ২০২৬
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার দেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে এ উপহার হস্তান্তর করেন।
এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের জানান, পবিত্র ওরস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি মাজার এলাকায় ওরসের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন এবং সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
তিনি বলেন, ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত-আশেকান এখানে সমবেত হন। তাই এ সময় সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি। মাজার এলাকায় বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করা হবে।
ওরসে আগতদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে নগরবাসীর সহযোগিতায় একটি উন্নত ও সুশৃঙ্খল নগর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ মাজার ও ওরস আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, আগামী ৭ মে থেকে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক শুরু হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D