৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মে ৩, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মর্মান্তিক সংঘর্ষে ৮ জনের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক|
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, এধরণের হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অপূরণীয় ক্ষতি| তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান| এবং নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষয়ক্ষতি দাবী করেন| পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন|
তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হয়| আল্লাহ তায়ালা নিহতদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাদের পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন—আমিন|

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D