৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মে ৩, ২০২৬
সিলেট সদর খাদ্য গুদামে বোরো সংগ্রহ ২০২৬-এর আওতায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) বিকালে নগরীর দক্ষিণ সুরমা খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।
সিলেট জেলায় মোট লক্ষ্যমাত্রা ধান ৮,২৫১ মে.টন, সিদ্ধ চাল ৮,৫৩৯ মে.টন এবং আতপ চাল ৫,৩০৩ মে.টন। সিলেট সদর খাদ্য গুদাম লক্ষ্যমাত্রা ধান ৪৯৯ মে.টন, সিদ্ধ চাল ৩,৯৮২ মে.টন এবং আতপ চাল ২,৫৬২ মে.টন। প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা (মণ প্রতি ১,৪৪০ টাকা), সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা কেজি।
কৃষি অফিস কর্তৃক নির্বাচিত তালিকার মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি (৩ মণ) থেকে সর্বোচ্চ ৩ টন (৭৫ মণ) ধান গুদামে বিক্রি করতে পারবেন। জেলার ১১টি অটোমেটিক রাইস মিল এবং ৭০টি হাস্কিং রাইস মিল থেকে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করা হবে।
উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জাকারিয়া মুস্তফা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার দীপংকর সূত্রধর, খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো: কামরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর আরিফ খান, সিলেট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সিলেট সদর এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ, সিলেট বিভাগীয় মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর সাব্বির আহমেদ, বাংলাদেশ পুষ্টি চাল মিশ্রণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
কৃষকদের নির্বিঘ্নে গুদামে ধান বিক্রি করতে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D