আগামীতে স্থানীয় নির্বাচন, সংগঠনকে শক্তিশালী করতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মে ২, ২০২৬

আগামীতে স্থানীয় নির্বাচন, সংগঠনকে শক্তিশালী করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমপি বলেছেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন। সব জায়গায় মাত্র একজন ক্যান্ডিডেট দিতে হবে। তবে তার আগে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।

তিনি শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট শিল্পকলা একডেমিতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ মনে করে, বিএনপি এখনও সঠিক পথে আছে। তাই তারা রাস্তায় নেমে আমাদের সমর্থন জানায়। জনগনের এই আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে। সবক্ষেত্রে আমাদের ছাড় দিতে হবে। আপনি ক্ষমতাসীন দলের কর্মী- এই বিষয়টা মাথায় আনা যাবে না।  আমাদের আচরণে জনগন যাতে অসন্তোষ্ট না হয় সে বিষয়টি খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ।

পুলিশী তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, কথা বললেই কাউকে ধরে নিয়ে যাওয়া চলবেনা। মানুষ তার সমস্যার কথা বলতেই পারে। কেউ কিছু বলল আর পুলিশ ধরে নিয়ে গেল- এমনটা চলবেনা। এটা মানুষ চায়না। এটা চলবেনা। অপরাধ করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানড়র বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোেরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মতবিনিময় সভায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী শহিদ উদ্দন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতাহ সিদ্দিকীসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ, সিলেট জেলা ও মহানগর বিএিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট