৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মে ২, ২০২৬
সিলেটের হাওরাঞ্চলে আকস্মিক বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এই প্রকল্পের আওতায় গত বুধবার (২৯ এপ্রিল) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস, তেলিখাল ও উত্তর রণিখাই ইউনিয়ন; কানাইঘাট উপজেলার পূর্ব লক্ষ্মীপ্রসাদ ও বড় চতুল ইউনিয়ন এবং গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও, পশ্চিম জাফলং ও রুস্তমপুর ইউনিয়নের মোট ২৭০০টি পরিবারে এই সহায়তা দেওয়া হয়।
স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগিতায়, ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করে।
এতে কোম্পানীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নে ১০৫০ পরিবার, কানাইঘাট উপজেলার ২টি ইউনিয়নে ৬০০ পরিবার ও গোয়াইনঘাট উপজেলার ৩টি ইউনিয়নে ১০৫০টি পরিবার এই সহায়তা পান।
প্রকল্প কর্মকর্তারা জানান, বন্যার পানি জনপদে প্রবেশের আগেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর কাছে দ্রুত আগাম সহায়তা পৌঁছে দেওয়া, যেন তারা জীবন ও সম্পদ রক্ষায় কার্যকর প্রস্তুতি নিতে পারেন। এই আগাম কার্যক্রমের লক্ষ্য হলো জীবনহানির ঝুঁকি কমানো এবং দুর্যোগের প্রভাবে মানুষের নেতিবাচক পরিস্থিতির শিকার হওয়া প্রতিরোধ করা, দ্রুত ও সহজ পদ্ধতিতে জীবন রক্ষাকারী সহায়তা নিশ্চিত করা, সম্পদ ও গবাদি পশু নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করা এবং দুর্যোগকালীন সময়ে মানুষের মানবিক মর্যাদা বজায় রাখা।
তারা জানান, এই প্রকল্পের আওতায় মোট ২৭০০টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবারকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অর্থ দিয়ে পরিবারগুলো জরুরি খাদ্য, ওষুধ, ফসল ঘরে তোলা এবং যাতায়াত খরচ মেটাতে পারবে। দাতা সংস্থার পরামর্শ অনুযায়ী এবং দ্রুততম সময়ে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৭০০টি পরিবারকে সরাসরি নগদ অর্থ এবং ১০০০টি পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
প্রসঙ্গত, স্থানীয় প্রশাসনের সঙ্গে সরাসরি সহযোগিতা করে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত উপকারভোগী নির্বাচন ও তালিকা চূড়ান্ত করা হয়। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D