৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মে ২, ২০২৬
ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর মুহাম্মদ আতাউল গণি ওসমানী’র জন্ম ও মৃত্যুবার্ষিকী যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় পালনের দাবীতে ২ মে শনিবার সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে সামনে এক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা মেরাজ মিয়া সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল। বক্তব্য রাখেন ছাতকের নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, সিলেট জেলা শাখার সভাপতি মোঃ জাহিদ নুর, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক মাষ্টার মোঃ সুলতান চৌধুরী, জহির আলী, ফারুক আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ওসমানী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট সফরে আসায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, জাতীয় মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী বাংলাদেশের স্বাধীনতা সহ এদেশের মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন। অথচ রাষ্ট্রীয় ভাবে তাঁকে কোন মূল্যায়ন করা হচ্ছে না। ঠিক একই ভাবে বঙ্গবীর এমএজি ওসমানীকে মূল্যায়ন করা হচ্ছে। তিনি বলেন, বঙ্গবীর ওসমানী ছিলেন সৎ ও আদর্শের রাজনীতির অগ্রপথিক। মহান মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কের দায়িত্ব পালন করে বাঙালির হাজার বছরের প্রত্যাশিত ভূখণ্ড স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ লাভে অসামান্য অবদান রেখেছেন ওসমানী। তাই আমারা দাবী জানাচ্ছি মহান দুই নেতা মওলানা ভাসানী ও বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রী ভাবে পালনের জোর দাবী জানান। পাশাপাশি তাঁদের জীবনী পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D