২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মে ২, ২০২৬
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার কৃষকবান্ধব সরকার। দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করেন এবং কৃষির সঙ্গে জড়িত। বিএনপি সবসময় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে।
তিনি শনিবার (২ মে) দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পূণঃখনন কাজ উদ্বোধন শেষে অনুষ্ঠিত এক জনসভায় এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন শুরু হয়েছে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম, সারাদেশে খাল খনন কার্যক্রম শুরু করবো। আমরা শুরু করেছে। আজ এই বাসিয়া খাল পূণঃখনন কাজের উদ্বোধন করলাম। এই খাল খনন শেষে দুই পারে আমরা ৫০ হাজার গাছ লাগাবো। সেখানে স্থানীয়রা প্রকৃতির সান্নিধ্য পাবেন। আমরা ফলজ গাছও লাগাবো।
তিনি বলেন, বাসিয়া পূণঃখনন শেষ হলে সরাসরি ৮০ হাজার কৃষক উপকৃত হবে। আর পরোক্ষভাবে উপকৃত হবে আরও অন্তত দেড় লাখ মানুষ। এতে বছরে আরও ৭ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হবে। আমরা দেশের ৬০ জেলায় খাল খনন শুরু করেছি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা ফ্যামিলি কার্ড দিবো। আমরা তা শুরু করেছি। আমরা কৃষকদের কৃষি কার্ড দেওয়ার কাজও শুরু করেছি। এই কার্ড দিয়ে তারা যেমন সার কীটনাশক বীজ পাবেন তেমনি কৃষি ঋণও পাবেন। ইতিমধ্যে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছি।
তিনি বলেন, ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় গুরুদের আমরা ভাতা দেওয়া শুরু করেছি।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে উপবিষ্ট শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে দেখিয়ে বলেন, আপনাদের ছেলে মুক্তাদীর সরকারের শিল্পমন্ত্রী। তাকে বলেছি, বন্ধ হওয়া শিল্প কারখানার সমস্যা সমাধান করে সেগুলো সচল করতে। আরও নতুন নতুন কলকারখানা স্থাপনে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। আমরা শিল্প ক্ষেত্রেও জোর দিচ্ছি। এতে বেকারত্ব হ্রাস হবে।
তিনি আরও বলেন, আমরা জনশক্তি রফতানির জন্য নতুন নতুন দেশের সঙ্গে কথা বলছি। অচিরেই সেসব দেশে মানুষ কাজ করার জন্য যাবেন। এতে দেশে রেমিট্যান্স আসবে, পরিবারগুলোতেও স্বচ্ছলতা ফিরবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের এমপি শাম্মি আখতার।
এসময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী বাসিয়া কোদাল দিয়ে মাটি কেটে পূণঃখনন কাজের উদ্বোধন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D