ওসমানীনগর প্রেসক্লাব সেক্রেটারি হারুনুর রশিদ আর নেই

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, মে ১, ২০২৬

ওসমানীনগর প্রেসক্লাব সেক্রেটারি হারুনুর রশিদ আর নেই

সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মায়ার টিভি (Mayar Tv) ফেসবুক পেইজের পরিচালক হারুনুর রশিদ হারুন আর নেই।

শুক্রবার (০১ মে) ভোর ৬টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক কন্যা সন্তান, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান।

মরহুমের জানাযা শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার তাজপুর কদমতলা কাজিরগাও বয়ায়া শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।