শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অবশেষে বাবার পর বড় ভাই যুবনেতা শহিদুর রহমান শহিদ মারা গেছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি উপজেলার কালাপুর ইউনিয়ন-এর গাজিপুর এলাকার বাসিন্দা আকল মিয়ার বড় ছেলে। তিনি ৫নং কালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন।

জানা যায়, গত ১৫ এপ্রিল পারিবারিক বিরোধের জেরে শহিদ তার ছোট মুশফিকুর রহমান ওরফে মসিকের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ওই দিন একই ঘটনায় শহিদের বাবাও ছোট ছেলের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে শহীদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হত্যাকাণ্ডের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি বাগান থেকে ঘাতক মুশফিকুর রহমান ওরফে মসিককে র‌্যাব আটক করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট