২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬
সিলেট শহর ও আশপাশ এলাকায় বসবাসরত অসহায়, সহায়-সম্বলহীন ও ভূমিহীন পরিবারের পক্ষ থেকে বাসস্থানের দাবিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা প্রশাসক সিলেট বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভূমিহীন এসব পরিবার দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছে। অধিকাংশই রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। নদীভাঙন, ঋণের বোঝা এবং বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক কারণে জমি-জমা হারিয়ে তারা শহরের বিভিন্ন বস্তিতে বসবাস করতে বাধ্য হয়েছেন। অস্বাস্থ্যকর পরিবেশ, অর্ধাহার-অনাহার এবং অনিশ্চিত জীবনের মধ্য দিয়ে তাদের দিন কাটছে।
উল্লেখ করা হয়, একটি জাতীয় জরিপ অনুযায়ী শহরের বস্তিতে বসবাসকারী প্রায় ৯৪ শতাংশ মানুষ ভূমিহীন এবং ৯২ শতাংশ পরিবার খাদ্য অনিরাপত্তায় ভুগছে। এছাড়া প্রায় ৪১ শতাংশ শিশু কখনো স্কুলে যায়নি, যা তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে বাসাভাড়া পরিশোধ করা এসব পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে অনেক পরিবার চরম অনিশ্চয়তা ও দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছে।
এমতাবস্থায় স্মারকলিপিতে সিলেট অঞ্চলে বিদ্যমান সরকারি খাস জমিতে সরকারি অর্থায়নে আবাসন নির্মাণ করে ভূমিহীন পরিবারগুলোর জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপিতে বিষয়টি অবগতির জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহেও অনুলিপি প্রদান করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D