২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে ছেন পাবনা থেকে আসা তিন ধান কাটা শ্রমিক (বেপারী)।
সোমবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের খাই হাওরে এই বজ্রপাতের এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া এলাকার আরিফ মিয়া (৩৫), মুত্তালেব (৩৫) এবং সুহেল মিয়া। আহতরা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখের শুরুতে পাবনা থেকে ধান কাটার শ্রমিক হিসেবে দরগাপাশার আক্তাপাড়া গ্রামের ফরহাদ মিয়ার বাড়িতে আসেন আরিফ মিয়া, মুত্তালেব ও সুহেল মিয়া। প্রতিদিনের মত আজও খাই হাওরে ধান কাটতে যান তারা। বিকেলে ধান কাটার সময় বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের বিকট শব্দ হলে ধানক্ষেতে লুটিয়ে পড়েন আহতরা। পরে তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, ‘তারা শারীরিকভাবে আগের চেয়ে ভালো আছেন। ইসিজি পরীক্ষায় তাদের গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তারা হাসপাতালে ভর্তি আছেন। আমাদের কর্তব্যরত চিকিৎসকরা তাদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D