২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬
প্রকাশক পরিষদ সিলেট আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলা আয়োজনের অনুমতি দিয়ে আগের দিন বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
২৪ এপ্রিল (শুক্রবার) থেকে ২ মে (শনিবার) পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়েছিল। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে এই অনুমতি বাতিল করেছে বলে একটি পত্র মারফত জানিয়েছে।
বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখার উপ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বইমেলা আয়োজনের পূর্বের দেয়া অনুমোদন বাতিল করা হলো।
এদিকে, এর আগে পুলিশের অনুমোদন পেয়ে মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলো প্রকাশক পরিষদ। শহীদ মিনার প্রাঙ্গণে স্টল নির্মাণসহ সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছিলো। হঠাৎ করে আগের রাতে মেলার অনুমোদন বাতিল করায় ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছেন প্রকাশকরা।
আয়োজকরা জানান, এই মেলায় ঢাকা ও সিলেটের ২০ টি প্রকাশনী প্রতিষ্ঠান অংশ নিচ্ছিলো। ইতোমধ্যে ঢাকার প্রকাশনী প্রতিষ্ঠানগুলো সিলেটে চলে এসেছে। মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
মেলার আয়োজক সংগঠন প্রকশক পরিষদ জানায়, অন্তবর্তী সরকার আমলে গত বছর ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রকাশক পরিষদ সিলেট বইমেলা আয়োজন করেছিল। তখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি তুলে ধরে মেলা বাতিল করা হয়েছিল। অন্তবর্তী সরকারের পর নির্বাচিত সরকার আমলেও একইভাবে বইমেলার মতো একটি সৃজনশীল আয়োজন বাধাগ্রস্ত হওয়ায় প্রকাশক পরিষদসহ লেখকেরাও উদ্বেগ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে প্রকশক পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান বলেন, আমরা মেলার সকল আয়োজন শেষ করে ফেলেছি। ৯০% স্টলের কাজ শেষ। ঢাকা থেকে আমাদের অনেক স্টল চলে এসেছে। কিন্তু হঠাৎ অনুমোদন বাতিল করায় আমরা মানসিক ও আর্থিক দুইভাবেই ক্ষতির মুখে পড়লাম।
মেলার আয়োজন বাতিল প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মেলার অনুমোদন বাতিল করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D