২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬
র্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংঘটিত ক্লুলেস স্কুলছাত্র হত্যা মামলার এক আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৫ মিনিটে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল) এবং সিপিসি-৩ (সুনামগঞ্জ) এর যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন সৈয়দপুর শাহারপাড়া এলাকা থেকে মামলার পলাতক আসামি আল আমিন (২৭)-কে গ্রেফতার করা হয়। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।
র্যাব-৯ জানায়, এলিট ফোর্স হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে তারা বিভিন্ন সময় হত্যা, সন্ত্রাস, মাদক ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, নিহত জুনায়েদ মিয়া (১৫) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। তার বাবা প্রবাসে থাকায় সে মায়ের সঙ্গে বসবাস করত। গত ২৭ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাড়ির সামনে বসে মোবাইলে গেম খেলছিল। এরপর থেকে সে নিখোঁজ হয়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৯ মার্চ রাতে স্থানীয় একটি এলাকার ঘাসক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল একই মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছিল র্যাব-৯।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগজানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D