২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, বিশিষ্ট রাজনীতিবিদ, কমলগঞ্জ পৌরসভার রামপাশা নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদার (৮০) বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাত রাত ৩টা ৩০ মিনিটের সময় সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে রামপাশা শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ৩টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও কমলগঞ্জ থানার এসআই বিক্রমের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদারের মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শণ করেন।
এ সময় কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা আব্দল মুনিম তরফদারের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে বিকাল সাড়ে ৩ টায় রামপাশাস্থ নিজ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কমলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D