সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বাংলাবাজার, লাফার্জ, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, শ্রীপুর, মিনাটিলা ও ডিবিরহাওর বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, ছাগল, চিনি, চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ উদ্ধার করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ ৩৬ হাজার ৪০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল নাজমুল হব বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল আটক করা হয়েছে এবং বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট