২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় “আধুনিক ধান উৎপাদন ও প্রযুক্তি” বিষয়ক এক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২২ এপ্রিল বুধবার দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), স্যাটেলাইট স্টেশন সিলেটের বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করে দক্ষিণ সুরমা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রশিক্ষণে উপজেলার মোট ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন। এতে আধুনিক ধান চাষাবাদ, উন্নত জাত নির্বাচন, সার ব্যবস্থাপনা, রোগ-বালাই দমন এবং নতুন কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে মূল উপস্থাপনা করেন করেন ব্রি’র বৈজ্ঞানিক কর্মকর্তা হুর-ই-ফেরদৌসী তাজিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সিলেট সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শামসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার গৌতম পাল এবং অতিরিক্ত কৃষি অফিসার দীপংকর সূত্রধর এবং ব্রি’র স্যাটেলাইট স্টেশন সিলেট কার্যালয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. রেজোয়ান ভূইয়া।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব এবং এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি জীবীকার উন্নয়ন হবে। তারা মাঠ পর্যায়ে কৃষকদের আরও বেশি প্রযুক্তি সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান এবং তাদেরকে বাস্তবভিত্তিক জ্ঞান প্রদানের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। –প্রেস রিলিজ

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D