২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ঝড়ের সময় সড়কে গাছের ডাল ভেঙে পড়ে সেবুল আহমেদ (৪০) নামের এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতের দিকে তেমুখী বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সেবুল আহমেদ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের বাসিন্দা এবং তিনি গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তেমুখী বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় একটি গাছের বড় ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত সিলেট নগরের আখালিয়া এলাকায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের শ্যালক মঈন উদ্দিন আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝড়ে গাছের ডাল পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D