২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই মাইক্রোবাসের আরও দুই যাত্রী।
সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তামাবিল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১৭০৪) এবং জাফলংগামী একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৪-১৯৬৮) মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাস চালকের একটি হাত শরীল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত চালকের নাম মো. খোকন (৩০)। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামনগর গ্রামের মো. হানিফের ছেলে। দুর্ঘটনায় আহত অন্য দুজন হলেন মো. তৌসিফ (১৬) ও ইশান রায় (১৬)। তারা উভয়েই হবিগঞ্জের বাসিন্দা।
আহতদের প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহত খোকনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অপর দুইজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তামাবিল হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করেছে।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D