২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬
সিলেটের বিশ্বনাথে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ফারুক আহমদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের গোলচন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফারুক আহমদ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে।
ওসি গাজী মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় মাদকসহ আরও ১২টি মামলা রয়েছে। রোববার দুপুরে তাকে সিলেট আদালতে পাঠানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D