১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা.মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, হিমোফিলিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তক্ষরণজনিত রোগ। অনেক সময় এই রোগটি সময়মতো নির্ণয় না করার ফলে রোগটি জটিল রুপ ধারণ করে। সময়মতো রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসা নিশ্চিত করা গেলে হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই হিমোফিলিয়া রোগের প্রাথমিক লক্ষণ, আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
বিশ্ব হিমোফিলিয়া দিবস-২০২৬ উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৮ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামন থেকে বর্ণাঢ্য রেলিটি বের হয়। পরে মেডিকেল এডুকেশন ইউনিটে ( ২য়তলা) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেমাটোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হরমোন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. শাহ ইমরান, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের সভাপতি মাওলানা মো. ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক মিয়া, মোহিত মিয়া, আতাউর রহমান খান শামসু, সৈয়দ শওকত আলী, ডা. ইফতেখার আহমেদ খান, বেবি রানী পাল, আহমদ আল আরিফ, মোহাম্মদ আতিক মিয়া, ফায়েজ আহমদ, উসামা চৌধুরী, আব্দুল কাদির, আশিকুর রহমান, সোহান তালুকদার, নাদিরা আক্তার, মনসুর আহমদ, শেখুল ইসলাম, মো. জাকির, এডভোকেট বিশ্বজিৎ রায়, মোঃ আতিক মিয়া, শেখ মোবারক আলী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D