গোয়াইনঘাটে তরুণীর আত্মহনন

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

গোয়াইনঘাটে তরুণীর আত্মহনন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানাধীন ১১ নম্বর মধ্য ইউনিয়নের ইসলামপুর কালীবাড়ি এলাকার বাসিন্দা মন্তাজ মিয়ার মেয়ে মোছা. রূপসী (২৪) নিজ বসত ঘরে এ আত্মহত্যার ঘটনা ঘটান। পারিবারিক কলহ ও পিতা-মাতার সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি ঘরের তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার এসআই তানজিল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।