রোববার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

রোববার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় রোববার (১৯ এপ্রিল) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ কেভি ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি এবং এর আশপাশ এলাকাও একই সময়ে বিদ্যুৎবিহীন থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ অনাকাঙ্ক্ষিত সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।