টানা ১২তম ইতিকাফে সেলিম : সকলের দোয়া প্রার্থী

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৬

টানা ১২তম ইতিকাফে সেলিম : সকলের দোয়া প্রার্থী

ইসলাম মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করতে নানা ইবাদতের ব্যবস্থা করেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ।  ইতিকাফ মানে দুনিয়ার ব্যস্ততা থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে একান্তভাবে আল্লাহর ইবাদত, স্মরণ ও নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাতে মুয়াক্কাদায়ে কিফায়া হিসেবে বিবেচিত। ‘ইতিকাফ’ শব্দটি আরবি, যার অর্থ আবদ্ধ থাকা, অবস্থান করা বা নিজেকে নিবিষ্ট রাখা। শরিয়তের পরিভাষায় নির্দিষ্ট নিয়তে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়।

এই ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করা, আত্মশুদ্ধি অর্জন করা এবং গুনাহ থেকে নিজেকে রক্ষা করা। ইতিকাফ মানুষকে শেখায় কিভাবে দুনিয়ার অস্থায়ী মোহ থেকে দূরে সরে আখিরাতমুখী জীবন গড়ে তুলতে হয়। এটি এক ধরনের আত্মিক প্রশিক্ষণ, যেখানে বান্দা নিজের নফসকে সংযত করে ইবাদতে মনোনিবেশ করে।

আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে দীর্ঘ টানা ১২ বছরের প্রতি রমজান মাসের শেষ দশদিনের জন্য মসজিদে ইতিকাফে অবস্থান করছেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীর মরহুম ফারুক মিয়ার পুত্র বর্তমানে কানাডা প্রবাসী সেলিম আহমদ। সেলিম আহমদ টানা ১২তম এতেকাফে কানাডার মুসলিম সার্কেল অফ কানাডা (এম সি সি)র মসজিদে আজ রাত থেকে অবস্থান করবেন। সেলিম আহমদ দেশে থাকাকালীন সময়ে কদমতলী পয়েন্ট জামে মসজিদের কমিটিতে সদস্য ছিলেন। তিনি সকলের দোয়া প্রার্থী।  প্রেস-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট