সাদাপাথর লুট, গ্রেপ্তার বিএনপি নেতা সাহাব উদ্দিন কারাগারে

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫

সাদাপাথর লুট, গ্রেপ্তার বিএনপি নেতা সাহাব উদ্দিন কারাগারে

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথরে নজিরবিহীন লুটের ঘটনায় গ্রেপ্তার মূল হোতা সাহাব উদ্দিনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা পুলিশের কোর্ট পরিদর্শক মো. জামশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

কোর্ট পরিদর্শক মো. জামশেদ আলম বলেন, ‘মামলার নথি আদালতে উপস্থাপন করা হলে আসামীকে ৪৩১ ধারা দণ্ডবিধিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আমুলি আদালত ৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পাল তাকে জেলে প্রেরণের আদেশ দেন। রিমান্ড শুনানির জন্য দিন তারিখ এখনও ধার্য্য হয়নি।’

প্রসঙ্গত, সাদা পাথর লুটপাটের ঘটনায় শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় ৭টি মামলা রয়েছে। গ্রেফতারে পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

তাছাড়া সাদা পাথর লুটপাট নিয়ে ব্যাপক সমালোচনার পর গত ১১ আগস্ট সাহাব উদ্দিনের উপজেলা বিএনপির সভাপতির পদসহ সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট