ভূমিকম্পে কাঁপলো সিলেট

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫

ভূমিকম্পে কাঁপলো সিলেট

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার বিকাল ৫টা ১১ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব আহমদ বলেন, ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সিলেটে মাঝারি ধরণের কম্পন হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের টেকিয়াজুলি থেকে ১৬ কিলোমিটার দূরে। সিলেট থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ১৩১ মাইল দূরে।এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প ছিল।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, প্রাথমিকভাবে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে।

ভূমিকম্প বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মায়ানমার, ভূটান ও চীনে অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

এর আগে গত ৫ মার্চ সকালে সিলেটে ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৬।

তার আগে ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়।দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

উল্লেখ্য, গত ১৫ বছরে ছোট-বড় ভূমিকম্পে প্রায় ১৫০ বার কেঁপে ওঠে বাংলাদেশ। ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের আলামত। আবার বড় ভূমিকম্পের শত বছরের মধ্যে আরেকটি বড় ভূমিকম্প হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট