সিলেটে পিকআপ ভ্যান-অটোরিকশার সংঘর্ষে ১জন নিহত

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

সিলেটে পিকআপ ভ্যান-অটোরিকশার সংঘর্ষে ১জন নিহত

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজী মাছ বাজারের সামনে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত কুতুব উদ্দিন (৪২) কানাডা প্রবাসী সাংবাদিক আমির হোসেন সাগরের বড় ভাই। তিনি সিলেটের জালালাবাদ থানাধীন যুগিরগাঁও এর মৃত আবদুল নূরের বড় ছেলে।

জানা গেছে, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কুতুব উদ্দিন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট