সিলেটে পাথরবোঝাই ট্রাকে মিলল ফেনসিডিলের চালান, আটক ২

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

সিলেটে পাথরবোঝাই ট্রাকে মিলল ফেনসিডিলের চালান, আটক ২

সিলেট পাথরবোঝাই ট্রাকে লুকানো ১৯৭ বোতল ফেনসিডিলের চালানসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো মেহেরপুর জেলার সুবিদপুরের সানোয়ার খানের ছেলে শুভ খান (৩৩) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলিম উল্লাহর ছেলে জামিল আহম্মদ (২১)।

এসএমপি জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট মহানগরীর বড়শালা বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে তারা ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। ট্রাক চালক শুভ এবং হেলপার জামিল ট্রাকে পাথর চাপা দিয়ে ফেনসিডিলের চালান লুকিয়ে রেখে পাচার করছিল।

এসএমপি মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “গোপন সূত্রে তথ্য পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। তল্লাশির সময় ট্রাকে লুকিয়ে রাখা ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।”

আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট