দক্ষিণ সুরমায় হোটেল থেকে এক নারীর সাথে ৩ পুরুষ গ্রেপ্তার

প্রকাশিত: ৭:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

দক্ষিণ সুরমায় হোটেল থেকে এক নারীর সাথে ৩ পুরুষ গ্রেপ্তার

সিলেট নগরীর দক্ষিণ সুরমার একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে কদমতলী এলাকার হোটেল আল ইসলাম-এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রিপন মিয়া (৩৪), মফিজ আলী (৩৪), তুরন মিয়া (৩৭) এবং সোনারা বেগম (৩৫)।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ ধারায় নন-এফআইআর নং ১৭৫, তারিখ ১১/০৯/২০২৫ খ্রি. মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট