শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫

শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজার সমবায় মার্কেটে স্হাপিত এ ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ সোনালী ব্যাংক ব্যবস্হাপক নিখিলেশ তালুকদার, ইউনিয়ন ভূমি উপ-সহকারি নিত্যানন্দ পাল, ভূমি উপ-সহকারি বেলাল আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক ও দলিল লেখক মোঃ আবু সঈদ, ছাদিকুর রহমান আতিক, দলিল লিখক ছালাতুল ইসলাম, নজরুল ইসলাম, আনর আলী, নেছার উদ্দিন, আলতাব আলী, মোঃ ছাদিকুর রহমান ছালিক, সেবা কেন্দ্রের পরিচালক এ এইচ মিলটন ও খালেদ আহমদ সহ প্রমূখ।

উল্লেখ্য এই সেবাকেন্দ্রে নির্দিষ্ট সার্ভিস ফি এর বিনিময়ে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান ও জমির নকশা ইত্যাদি প্রাপ্তির আবেদন করা হবে।

অপরদিকে, বিকাল ৪ টায় উপজেলার পাগলা বাজারে আরেকটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এসময় উপজেলা জামায়াত নেতা কাজী নুরুল হক সহ আরো অনেক উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট