সিলেটে নতুন এসএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

সিলেটে নতুন এসএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা) বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিলেটে পৌঁছান।

তিনি রাতে অফিসে এসে নতুন দায়িত্ব গ্রহণ করেন।

এসএমপি মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটে বদলির আগে আবদুল কুদ্দুছ চৌধুরী খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর কমান্ড্যান্ট ও ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, সদ্যবিদায়ী এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে ঢাকায় বদলি হয়েছেন। তিনি এন্টি টেররিজম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট