সিলেটে ছাত্রলীগ কর্মীর ওপর হামলা, হাত-পায়ের রগ কর্তন

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

সিলেটে ছাত্রলীগ কর্মীর ওপর হামলা, হাত-পায়ের রগ কর্তন

সিলেট নগরীতে ছাত্রলীগের এক কর্মীর ওপর হামলা চালিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ১০টার দিকে নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান।

আহত রাহাত হোসেন (২৪) নগরীর বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিমানবন্দর থানার ওসি আনিসুর রহমান বলেন, “মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় একদল লোক রাহাতের ওপর হামলা চালায়। এ সময় তার দুই পা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা। তবে কারা এই হামলা চালিয়ে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি জানান, আহত যুবক হামলাকারীদের চিনতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন। তবে তার পরিবার বলছে, এ বিষয়ে তারা পরে জানাবে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট