মৌলভীবাজারে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

মৌলভীবাজারে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের জুড়ীতে সড়কের পাশ থেকে জমির মিয়া উরফে মস্তান (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জুড়ী-ফুলতলা সড়কের রত্না চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জমির মিয়া উরফে মস্তান উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রহমানের প্রথম ছেলে।

জানা যায়, জমির এক সময় ভালো ক্রিকেটার ছিল। পরে সে টাইলস মিস্ত্রীর কাজ করত। কয়েক বছর থেকে অজ্ঞাত কারনে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং দিন রাত রাস্তায় রাস্তায় ভবঘুরের মত ঘুরতে থাকে। বুধবার সকালে জুড়ী-ফুলতলা সড়কের রত্না চা বাগান জীবনজ্যোতি মাজার এলাকায় সড়কের পাশে একটি লাশ দেখতে পেয়ে পথচারীরা ফেসবুকে প্রচার করলে স্বজনরা জমিরের লাশ সনাক্ত করেন। খবর পেয়ে জুড়ী থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

জমিরের মা ও ভাই আব্দুল মজিদ জানান, রাতে জমির বাড়িতে ছিল। কয়েকবার বলেছে জীবনজ্যোতি মাজারে যাবে। ফজরের পর সে বাড়ি থেকে বের হয়। সকালে লাশ পড়ে থাকার খবর পেয়ে আমরা গিয়ে সনাক্ত করি। তবে মৃত্যুটি স্বাভাবিক না দুর্ঘটনা জনিত না হত্যা তা বলতে পারব না।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।’


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট